wellreach.shop

সংক্ষিপ্ত আল বিদায়া ওয়ান নিহায়া

Product Specification
   Title সংক্ষিপ্ত আল বিদায়া ওয়ান নিহায়া
   Author হাফিজ ইমামুদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনু কাসির রাহ.
   Translator মাহমূদ আহমাদ, জমির মাসরূর ও অন্যান্য
Publisher মুহাম্মদ পাবলিকেশন 
   ISBN
   Edition 1st Published
   Publish  2025
   Number of Pages ৬০৮
   Country Bangladesh
   Language Bangla

Original price was: 820.00৳ .Current price is: 575.00৳ .

সারসংক্ষেপ:

এই পৃথিবী মহান আল্লাহ মেহেরবানের এক আশ্চর্য সৃষ্টি। এর বিশাল ইতিহাস, এর সৌন্দর্য ও সংহতি, এর আনন্দ ও বিষাদগীতি, এর বিপুল বিস্তারমান সমূহ সাযুজ্য ও বৈপরীত্যও সমান অভিনিবেশের দাবি রাখে।

মানুষের যাবতীয় সিলসিলা ও সাহচর্য, কল্যাণ ও সিদ্ধি, বিশুদ্ধি ও বিধৃতি, বিকৃতি ও বিভ্রান্তি দুনিয়ার তাবৎ ঐতিহাসিকের প্রত্নতাত্ত্বিক উপাদান। বক্ষ্যমাণ ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ যেকোনো সত্যসন্ধী গভীর নিষ্ঠাশীল মানুষের জন্য তেমনই ইতিহাস আশ্রিত একটি পরমাশ্চর্য সুসমাচার যেন।[read]

বলা হয়ে থাকে, ভূপৃষ্ঠ একটি পুরোনো পুস্তিকা—যার শুরুর কয়েকটি পৃষ্ঠা খোয়া গেছে; শেষের পৃষ্ঠাগুলো এখনো লেখাই হয়নি। মানুষের যত অন্বেষা, যত রহস্য ও চিৎপ্রকর্ষ, যত কল্পনাকুসুম পল্লবগ্রাহিতা, চিন্তাচেতনা ও দর্শনময়তা, যত সত্যসখ্য ও দ্বন্দ্বজর্জর বিধি-বিভূতি ও স্মৃতিবীণার সুরধুনী—সবই ওই খোয়ানো ও অলিখিত পৃষ্ঠাদের ঘিরেই আবর্তিত।

এই ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ নিছক কোনো ইতিহাস গ্রন্থ নয়, নয় কোনো অযাচিত ঘটনার বিবরণী। এর প্রতিটি ধারাভাষ্য, এর রক্তশিরা, এর সুচয়নী ও সঞ্জীবনী সম্মোহনী—একদম তরতাজা জীবন্ত ও বিশ্বস্ত ও পরীক্ষিত। সত্যই যার শুরু দিয়ে, শেষটাও তার ইসলামের পরিযায়ী ইতিহাসের অমেয় রোশনাই দিয়ে। এখানেই এটি যেকোনো আলোকসঞ্চারী মানুষের অনিবার্য পাথেয়; অবশ্য পাঠ্য ও কল্যাণীয়।

আল্লাহুম্মাহদি কওমি বিতারিখিস সালিহা ও বায়ানিস সাহিহা, কাররিম![/read]

সংক্ষিপ্ত আল বিদায়া ওয়ান নিহায়া‘র সাথে ১টি নোটবুক ও ২টি বুকমার্ক ফ্রি!