wellreach.shop

মুসলিম দেশে অমুসলিম অধিকার

লেখক : ড. ইউসুফ আল কারজাভি (রহ.)

প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন

পৃষ্ঠা : ৯৬, প্রকাশকাল : ২০২৩, সংস্করণ : ১ম, আইএসবিএন : 978-984-97876-2-4

মূল্য : ১২০ টাকা।

 

Original price was: 120.00৳ .Current price is: 90.00৳ .

সারসংক্ষেপ:

ইসলামোফোবিয়ায় আক্রান্ত গোষ্ঠী প্রচার করে ইসলাম এক ভয়ংকর ধর্ম! যেখানে অমুসলিমদের ন্যূনতম অধিকারটুকুও নেই। তাদের জীবন ও সম্পদের মূল্য ইসলামি সমাজে একেবারেই ঠুনকো। অথচ ইসলাম অমুসলিম নাগরিকদের যে অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে, তা অন্য যেকোনো সমাজে বিরল।

আধুনিক জাতিভিত্তিক রাষ্ট্রসমূহের শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিতে মুসলিমদের সাথে অমুসলিমদের সামাজিক সম্পর্ক, তাদের অধিকার, রাষ্ট্র ও প্রশাসনে তাদের অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা খুবই জরুরি হয়ে পড়েছে। জনমানসে প্রশ্ন জাগছেÑ

মুসলিম সমাজে অমুসলিমদের অধিকারসমূহ কেমন ও কী কী? এই সকল অধিকারের বিনিময়ে অমুসলিমদের দায়দায়িত্ব ও কর্তব্যই-বা কী? 

অমুসলিমরা ইসলামের প্রাথমিক যুগ তথা নববি ও সাহাবিদের শাসনামলে কীভাবে অধিকার ভোগ করত? গত দেড় হাজার বছরের ইতিহাসে মুসলিম মিল্লাতের তত্ত্বাবধান ও নিরাপত্তায় তারা কীভাবে জীবনযাপন করেছিল? এই সমস্ত প্রশ্নেরই যথার্থ উত্তর খুঁজে পাব মুসলিম দেশে অমুসলিম অধিকার বইটিতে।