wellreach.shop

তাফসীরে উসমানী ১-৩ খণ্ড

লেখক : শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহ্মুদ হাসান দেওবন্দী রহ., শাইখুল ইসলাম হযরত মাওলানা শাব্বীর আহমদ উসমানী রহ. 

ভাষান্তর : অধ্যাপক মাওলানা গিয়াসুদ্দীন আহমদ 

প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠাসংখ্যা : ২৭৩২, কভার : হার্ডকভার

মুদ্রিত মূল্য : ৭২০০ টাকা

 

Original price was: 7,200.00৳ .Current price is: 3,960.00৳ .

সারসংক্ষেপ:

তাফসীরে উসমানী হলো রাহনুমা’র প্রকাশনায় ৩ খণ্ডে উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থ ‘তাফসীরে উসমানী’র পূর্ণাঙ্গ ও পরিমার্জিত অনুবাদ।

বর্ষীয়ান আলেম অধ্যাপক গিয়াসুদ্দীন আহমদ হাফি.-এর অনুবাদ ও দেশবরেণ্য আলেম মাওলানা আবদুল মালেক হাফি.-এর সুদীর্ঘ ভূমিকায় বইটি বাংলা ভাষার একটি অনন্য সংযোজন।

তাফসিরটির অনুবাদ ও অনুবাদক সম্পর্কে উচ্চ প্রশংসা করেছেন বিশ্ববরিত মুসলিম ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি হাফি.। বাংলাদেশের গৌরব শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রস্তত হয়েছে এ অনুবাদগ্রন্থের বরকতময় সূচনা।

তাফসিরটির অনুবাদ যেন শুধু সঠিক বা সাবলীলই নয়, বরং  ভাষাবিশুদ্ধতায়ও হয়ে ওঠে পূর্ণাঙ্গ ও অদ্বিতীয়, তাই এ অনুবাদগ্রন্থের ভাষা সম্পাদনা করেছেন বিদগ্ধ ভাষাবিদ ও প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ড. কাজী দীন মুহাম্মদ রহ.।

সব শেষে বইটির আদ্যোপান্তের সম্পাদনা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম হাফি.; আর নিরীক্ষা করেছেন দেশশ্রেষ্ঠ গবেষণাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার সুযোগ্য শিক্ষক মুফতি সাঈদ আহমদ হাফি.।

সরাসরি অনুবাদক ও নিরীক্ষকের তত্ত্বাবধানে অধিকতর পরিমার্জিত ও সুসম্পাদিত সংস্করণ প্রকাশ হচ্ছে  রাহনুমা প্রকাশনী থেকে।