এই গ্রন্থের উচ্চারিত প্রতিটি ধ্বনি আপনাকে নিয়ে যাবে পুনর্বার স্বয়ং আপনার কাছেই। যে আপনি সত্যি ঘুমিয়ে আছেন অথবা জেগে থেকেও আরো বিস্ময়কর আলস্যের সুষুপ্তিতে খেইহীন দিগ্সন্ধানী অথচ স্বপ্নশীল উত্তাল উন্মাতাল; তাই এই বই আপনার জন্য একটি অভাবিতপূর্ব জীয়নকাঠি। প্রিয় পাঠক, আপনি জ্বলে উঠবেন এবং আপনাকে জ্বলে উঠতেই হবে এর মর্মবাণীর সৌম্যস্পর্শে।
.
এ বই আপনার মর্মলোকের শেকড়ে পানি সিঞ্চন করে। যার সুফল পেতে থাকবে জীবনভাবনার প্রতিটি ডাল-পালা। ফলে এ বইকে কোনো এক বিষয়ের গ্রন্থ হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ জন্ম-মৃত্যুর মাঝখানে আমাদের বোধ ও বুদ্ধি এবং হৃদয় ও মনকে সে আলোকিত করার প্রদীপ জ্বালায়। কেননা, এ বইয়ের প্রতিটি পঙক্তি একেকটি উজ্জ্বল প্রদীপ।[/read]