wellreach.shop
Skip to contentলেখক : মাওলানা আবুল কালাম আজাদ
অনুবাদক : উবায়দুর রহমান খান নদভি
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : ৬২, কভার : হার্ডকভার
বই সম্পর্কে : ছেড়াপাঁতাকে একটা ছোট্ট ডাইরি বলা যায়; তবে সেটা লেখকের নিজের জীবনালেখ্য না; একটু অন্যরকম কিছু। অনেকটা স্মৃতি ও মনীষার পাঠ থেকে কিছু সত্যকাহিনি তুলে ধরে চেতনা ও বিশ্বাসের আলোকে দুই আল্লাহ প্রেমিকের গল্প বলা। যেখানে গল্পের চেয়েও মূলত মুখ্য হয়ে উঠেছে লেখকের বলার ভাষা, বিশ্বাসের দর্শন আর নিজের চিন্তার সৌন্দর্য। মোদ্দাকথা ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে আনা দুজন খোদাপ্রেমিকের করুণ কাহিনি ছেঁড়াপাতায় তুলে ধরেছেন ভারত-মনীষা মাওলানা আবুল কালাম আজাদ।
মাওলানা আবুল কালাম আজাদ এক আশ্চর্য নাম। ভারত উপমহাদেশের স্মৃতির পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি রাজনৈতিক জগতে মূলত প্রবেশ করেন কলমের জোরেই এবং শেষ পর্যন্ত সেই অস্ত্রের যোগ্য ব্যবহারও করে গেছেন মৃত্যু অবধি। অপরদিকে অনুুবাদক হিসেবে উবায়দুর রহমান খান নদভি তার নিজের সহজাত দর্শন ও গভীর চিন্তাশীল লেখনীর মাধ্যমে এই অনুবাদটিকেও নিয়ে গেছেন মৌলিকের পর্যায়ে।
দুজন খোদা প্রেমিকের জীবন নিয়ে লেখা এই ছেঁড়াপাতায় শেখ আলিয়া ও সার্মাদ শহিদ নামের পির-মাশায়েখ—তাদের সময়কার মানুষের আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন। তাদের কাজ ছিল মানুষের আত্মার চিকিৎসা করা। নিজেরা দুনিয়ার মোহ ত্যাগ করে স্রষ্টার জন্য পাগল ছিলেন তারা, সেইসাথে দুনিয়াপাগল মানুষকেও স্রষ্টার পরিচয় করিয়ে দিতে চাইতেন। একটা সময় যখন তাদের নাম নিজ এলাকা পার হয়ে চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন অসংখ্য মানুষ এসে তাদের খেদমতে নিজেদের সংশোধন করতে শুরু করল। এবং এইসব কিংবদন্তি ডাকনাম শাসকশ্রেণির চেয়েও বেশি উচ্চারিত হতে লাগল। অতঃপর একদিন তারা দুজনেই দরবারি কিছু আলেমের ষড়যন্ত্রের শিকার হয়ে নির্মমভাবে শহিদ হন। এরকম একটা নির্মম গল্পকে সঙ্গে করে তিনি জীবনের আশ্চর্য কিছু সত্য ও শাশ্বত পয়গামে পৌঁছাতে চেয়েছেন পাঠকের সাথে। গল্পের ভাষা, বুনন, কাহিনির বুনট এত চমৎকার যে, ‘অনুবাদক নদভি’-কে ভেবে আশ্চর্য হতে হয়! আর বোঝা যায়, কেনই বা বেছে-বেছে এই বই তিনি অনুবাদ করলেন!
ছোট এই বইটি নিয়ে অনেক কথাই বলা যায়; তবে এই বইয়ের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, শেষ কয়েক পৃষ্ঠায় মাওলানা আবুল কালাম আজাদের দীর্ঘ জীবনের সংক্ষিপ্ত জীবনপঞ্জি, যা এ ভারত-মনীষা সম্বন্ধে অনেক কিছু জানিয়ে দিচ্ছে। বইটির ভূমিকা লিখে দিয়েছেন ড. সলিমুল্লাহ খান। উনি নিজেও মাওলানার একজন গুণমুগ্ধ পাঠক। অপরদিকে অনুবাদক বা লেখক হিসেবে উবায়দুর রহমান খান নদভির যে এক অনন্য অবস্থান, তা নিয়েও পাঠকের কোনো সংশয় নেই। বইয়ের প্রতিটি গল্পের সাথেই ছোট ছোট কবিতা বর্ণনা করা হয়েছে। যা বইটির সৌন্দর্য, শিল্পবোধ, আর নান্দনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞ পাঠকের কাছে এই বই অমূল্য রত্নের মতো।
দুই খোদা প্রেমিকের আশ্চর্য জীবন ও ভারত-মনীষার প্রজ্ঞাপূর্ণ সাহিত্য-ডাইরিতে আপনাকে স্বাগতম। ছোট্ট এ ঐতিহাসিক বইটি আপনার পাঠের অংশ হোক।
100.00৳ Original price was: 100.00৳ .60.00৳ Current price is: 60.00৳ .






PDF লোড হচ্ছে...