wellreach.shop
Skip to contentলেখক : মুহাম্মদ আসআদুজ্জামান
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৩৮০, তভার : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
500.00৳ Original price was: 500.00৳ .300.00৳ Current price is: 300.00৳ .
আপনার ঘরের শিশু-কিশোরদের জন্য নবিজির জীবনী খোঁজছেন? চোখ বন্ধ করে তার হাতে তুলে দিতে পারেন ‘কিশোরদের প্রিয় মুহাম্মাদ সা.’ গ্রন্থটি।
.
কিশোর উপযোগী ভাষা ও সহজ গদ্য নবিজির জীবনী এতে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বিজ্ঞ লেখক।
প্রিয়নবি মুহাম্মদ সা.। মানবজাতির পথপ্রদর্শক। সবার জন্য উসওয়া বা আদর্শ। তার জীবনের প্রতিটি কথায়, প্রতিটি কাজে কারও না কারও জন্য রয়েছে উত্তম আদর্শ। তিনি যেমন বুড়োদের জন্য আদর্শ, তেমনই যুবকদের জন্যও আদর্শ। যেমন শিশুদের জন্য আদর্শ, তেমনই কিশোরদের জন্যও আদর্শ। তাকে অনুসরণের মাঝেই রয়েছে সবার কল্যাণ ও মুক্তি। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে তাকে অনুসরণের বিকল্প নেই।
.
‘কিশোরদের প্রিয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ মাওলানা আসআদুজ্জামান লিখিত নবিজি সা.-এর একটি কিশোরতোষ নবিজীবনী। গল্পের ঢঙে বলে গেছেন নবিজীবনের কথকতা। তার লেখার ভূয়সী প্রশংসা করেছেন ড. কাজী দীন মুহাম্মদও। ভূমিকায় তিনি লেখেন, ‘গ্রন্থখানি যাদের উদ্দেশ্যে লিখিত হয়েছে তাদের মনোবিজ্ঞান ও মানসিকতা সম্বন্ধে লেখক সম্যক ওয়াকিফহাল। বইখানির ভাষা সরল সহজ, বর্ণনাভঙ্গি সাবলীল ও বিষয়ানুগ। বিষয়বস্তু নির্বাচন, অধ্যায় বিন্যাসন, উপশিরোনামে আভ্যন্তর বক্তব্য উপস্থাপন, উদ্দিষ্ট তরুণ পাঠকের উপযোগী।’
আমাদের শিশু-কিশোরদের বেড়ে উঠার কালে এই সিরাতগ্রন্থটি হয়ে উঠুক একান্ত নিবিড় পাঠের অংশ।






PDF লোড হচ্ছে...