wellreach.shop
Skip to contentলেখক : মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : ৭৯, কভার : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ১২০৳
120.00৳ Original price was: 120.00৳ .60.00৳ Current price is: 60.00৳ .
মানবজীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। বর্তমানে আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি, যার চারদিকে ঈমানবিধ্বংসী জাল পাতা। খুব সহজেই আমরা সেই জালে আটকা পড়ে যাই। অতি সামান্য কারণে বা দুনিয়ার মিছে মোহে পড়ে বিক্রি করি আমাদের মহামূল্যবান এ সম্পদ। বুঝতেই পারি না, কীভাবে হারিয়ে যাচ্ছে আমাদের জীবনের অপরিহার্য এই বস্তু। অথচ মনে রাখা উচিত, ঈমান সবার আগে। সব কিছুর আগে।
বইয়ের মৌলিক আলোচ্য বিষয়গুলো হচ্ছে ইসলাম কী? ঈমান কাকে বলে? এর অপরিহার্য দাবি এবং অনুষঙ্গগুলোই বা কী কী? সারা বইয়ে এ বিষয়ের উপরই মূলত বিস্তারিত দলিলসহকারে আলোচনা উপস্থাপিত হয়েছে। এর ভাষার উচ্চাঙ্গতা, বর্ণনার সরলতা, দলিল-আদিল্লার পূর্ণতা আপনার হৃদয়ে জ্বালিয়ে দেবে ঈমানি নূর, ঈমানকে করে তুলবে আপনার কাছে সবচেয়ে দামি।
আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কুরআন ও সুন্নাহতে বর্ণিত অদৃশ্য বিষয় মেনে নিতে অনেকে সন্দিহান থাকি, ঈমানের অনেক বিষয়ের ধরন ও বিবরণ বুঝে আসে না। ফলে শরিয়তের হুকুম মানতে গিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়ি। মোটকথা হচ্ছে, ঈমানের হাকিকত সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ থাকি।
ঈমানের হাকিকত, মুমিনের বৈশিষ্ট্য এবং ঈমানের সাথে সাংঘর্ষিক প্রায় সকল বিষয় নিয়েই যেহেতু আলোচনা করা হয়েছে, সেজন্য বইটি যেকোনো বয়সের প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্যপাঠ্য। একটি পরীক্ষার মাধ্যমে নিজের ঈমান যাচাইয়ের জন্য হলেও বইটি পড়া অপরিহার্য।
মোদ্দাকথা, এটি এমন অসাধারণ এক বই, যা আপনার ঈমানের মূল্যকে আপনার চোখের সামনেই স্পষ্ট করে দেবে। বইটি আরও বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারী।
যেমন :
—ভাষার উচ্চাঙ্গতা
—সাবলীল আলোচনা
—সরল বর্ণনা
—বর্ণনার বাহুল্যমুক্ততা
—দলিলপত্রের পর্যাপ্ততা
—শিরোনাম উল্লেখকরণ
—আরও বিবিধ বিষয়াধি
প্রিয় পাঠক, বস্তুগত ধন-সম্পদ রক্ষার্থে আমরা কত কিছুই তো করে থাকি। ঈমান রক্ষার্থে তার সিকিভাগ চেষ্টাও কি করি? ঈমান নিয়ে কতটা সচেতন আমরা আসলে? সেসব বিষয় মাথায় রেখেই ঈমান সংক্রান্ত সমস্ত জরুরি কথাবার্থা ও দিকনির্দেশনা নিয়ে প্রাঞ্জল গদ্যে হাজির হয়েছে এই বই।
জীবনের জন্য অপরিহার্য ধর্মীয় স্পর্শকাতরতার অনুষঙ্গ এবং এর সব খুঁটিনাটি জানতে ‘ঈমান সবার আগে’ বইটি সংগ্রহ করুন।






PDF লোড হচ্ছে...