বই সম্পর্কে : মানবজনম আসলে কী! আমরা যে জীবনকে ধারণ করে চলি প্রতিনিয়ত, তাই তো! জন্ম, বিবাহ, সন্তান, ক্যারিয়ার, তারপর একদিন মৃত্যু! এই তো জীবনের গল্প শেষ! সেই জীবনের হাসি-কান্না-সুখের সাথে মিশে থাকে কিন্তু আমাদের আরও জীবন! আধ্যাত্মিক জীবন! সে জীবন আমাদেরকে ভাবিয়ে তোলে, বিভিন্ন কার্যক্ষেত্রে পথ দেখায়; সে আলোতে হোক, কিংবা অন্ধকারে। মনুষ্য জীবনের বিবিধ সংকটে সেই আধ্যাত্মিকতা এগিয়ে আসে সর্বক্ষণ। একজন মুমিন ও মুসলিম হিসেবে আমাদের সেই আধ্যাত্মিকতার হতে হয় ইসলামপরিপুষ্ট। বক্ষ্যমাণ গ্রন্থে ইসলামের তেমনই কিছু সৌন্দর্য, সৌকর্য ও কর্তব্যের কথা তেইশটি ছোটবড় গদ্যে তুলে এনেছেন লেখক। জীবনের বিভিন্ন অনুষঙ্গ এসব গদ্যের বিষয়। তিনি আমাদের বোধ, চেতনা, ব্যক্তি, সমাজ ও আচরণের নানা রকম অবয়ব ইসলামি দৃষ্টিকোণ থেকে ধরে ধরে দেখান। গদ্যগুলোর আঙ্গিক, লেখকের ভাষায়—‘কখনো প্রবন্ধের পোশাকে, কখনো গল্পের গতিতে।’
ইসলাম জীবনের ধর্ম’ কেবল একটি বই নয়, বাংলাদেশ নামক ভূখণ্ডে ইসলাম কীভাবে জীবনের ধর্ম, তারও সরল পথরেখা এই বই। জীবনে চলতে গিয়ে আমরা বারবার যে ক্লান্তিকর যাপনে ঢুকে যাই, তার থেকে বেরোবার পথ ও পন্থাকে এখানে ফুটিয়ে তুলা হয়েছে দরদ ও ভালোবাসা দিয়ে। জীবনের বিবিধ সংকট ও সমস্যায় এ বই আপনাকে পথ দেখাবে এমন এক পথের, যে পথ গিয়ে শেষ হয়েছে সিরাতুল মুস্তাকিমে।
শিকড়সন্ধানী লেখক শরীফ মুহাম্মদের আশ্চর্য এ গদ্যবই ‘ইসলাম জীবনের ধর্মে’ আপনাকে স্বাগতম। বইটির প্রতিনিয়ত পাঠ আপনার জীবনকে সুখের করে তুলুক।
400.00৳ Original price was: 400.00৳ .200.00৳ Current price is: 200.00৳ .