wellreach.shop

আকীদাহ ত্বহাবিয়াহ

লেখক : মীযান হারুন

প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠাসংখ্যা : ৮৮০, কভার : হার্ডকভার

 মূল্য : ১৪০০ টাকা।

Original price was: 1,400.00৳ .Current price is: 700.00৳ .

সারসংক্ষেপ:

মুসলিমদের জ্ঞানচর্চার ইতিহাসে পৃথিবীশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় রয়েছে ইমাম তহাবির ‘আক্বীদাহ ত্বহাবিয়্যাহ’। আর আকিদার বই হিসেবে এর মর্যাদা ও গ্রহণযোগ্যতা সকল ধারা ও ঘরানার ইসলামপ্রিয় মানুষের কাছে সকল সময়েই শীর্ষে। যুগে যুগে এ বই আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার মুখপাত্র হয়ে মানুষকে সন্ধান দিয়েছে সঠিক আকিদার।

.

ইসলামের ইতিহাসের প্রায় প্রতিটি যুগেই রচিত হয়েছে এর ব্যাখ্যাগ্রন্থ। সকল মত ও ঘরানার মানুষই নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এ কাজে। এতে মানুষের মাঝে আকিদার পরিশুদ্ধ রূপ যেমন ফুটে উঠেছে, তেমনি কখনো কোথাও রয়ে গেছে প্রান্তিকতাও; মত বা ঘরানার প্রভাব। যুগের সচেতন আলেমগণ সেগুলো নিয়েও কথা বলেছেন, তুলে এনেছেন আকিদার খাঁটি তত্ত্ব ও মর্ম।

.

‘আক্বীদাহ ত্বহাবিয়্যাহ’র মূলানুগ অনুবাদের পাশাপাশি সালাফ ও খালাফের ব্যাখ্যার আলোকে আকিদা বোঝাপড়ার সুদীর্ঘ এক টাইমলাইন সাজিয়েছেন বিজ্ঞ আলেম ও পণ্ডিত উসতাদ মীযান হারুন। তুলে ধরেছেন আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাসলাক ও মানহাজ। একজন মুসলিমের যাপিত জীবনের সামগ্রিক ধর্মীয় বিশ্বাসের মর্মে থাকতে হবে কোন মূলনীতি, তা তিনি দেখিয়েছেন ‘আক্বীদাহ ত্বহাবিয়্যাহ :

সালাফ ও খালাফের ব্যাখ্যার আলোকে’ গ্রন্থে।