wellreach.shop
Skip to contentবই : মুসলিমের সুরক্ষা
লেখক : শাইখ ড. সাঈদ ইবনু আলি কাহতানি রহ.
ভাষান্তর : মাওলানা আবদুল্লাহ রাফে
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
ক্যাটাগরি : দৈনন্দিন দুআ ও যিকর
পৃষ্ঠা : ২২৪, পেপারব্যাক
মূল্য : ১৬৭ টাকা
167.00৳ Original price was: 167.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
ব্যস্ততায় ভরা জীবনে একটু সময় করে আল্লাহকে স্মরণ করার ফুরসত মেলে না আমাদের। এভাবে আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকতে থাকতে একসময় আমাদের অন্তর মরে যায়। রাসূলুল্লাহ g ঠিক এমনটিই বলেছেন—
‘যে ব্যক্তি তার রবের যিকর করে আর যে ব্যক্তি তার রবের যিকর করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো।’ [বুখারি, ৬৪০৭]
তা হলে, মৃত অন্তরে সজীবতা ফিরিয়ে আনার উপায় কী? আল্লাহকে স্মরণ করা। বেশি বেশি যিকর করা। কিন্তু মনগড়া যিকর করলেই হবে না। যিকর হতে হবে মাসনূন। অর্থাৎ, রাসূলুল্লাহ g-এর সুন্নাহভিত্তিক।
‘মুসলিমের সুরক্ষা’ বইটি তেমনই একটি বই। রাসূলুল্লাহ g দৈনন্দিন জীবনে যেসব যিকর করতেন বা সাহাবিদের করতে উৎসাহিত করতেন, বক্ষ্যমাণ বইটি সেসবের-ই সংকলন। পাশাপাশি বইটিতে সুন্নাহ সম্মত ঝাড়ফুঁক বা রুকইয়াহ নিয়েও আলোচনা করা হয়েছে। মাসনূন দুআ, ওযীফা ও রুকইয়াহ’র জন্য ‘মুসলিমের সুরক্ষা’ বইটি শাইখ ড. সাঈদ কাহতানি r-এর এক অনবদ্য সংকলন।






PDF লোড হচ্ছে...