wellreach.shop
Skip to contentলেখক : শাইখ খাইর রামাদান ইউসুফ
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 64
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Published, 2024
100.00৳ Original price was: 100.00৳ .50.00৳ Current price is: 50.00৳ .
যেদিকে তাকাই শুধু আনন্দ, শুধু কল্যাণ, শুধু রহমত। এই আনন্দ একটি নারীজন্মের জন্য। এই কল্যাণ একটি শুভ্রতার জন্য। এই রহমত একটি আশীর্বাদের জন্য।
.
যে নারী, যে হবে পবিত্র, শুচিশুভ্র ও রহমতের ভরপুর ভান্ডার। সে নারী কারো মা, কারো বোন,[read] কারো প্রিয়তমা বা কোনো পরমাত্মীয়া অথবা আনজানা কোনো অপরিচিতা, কিন্তু সে নারী, সে আবরণী, সে মাহফুজা ও হিজাবে আবৃতা কোনো সুফিয়া আদর্শময়ী দরবেশনন্দিনী। তার জন্য একজন নিজস্ব মানুষ আছে, একটি পরিবার আছে, একটি রাষ্ট্র বা সভ্যতা-শিষ্টাচার আছে। সে মুক্ত কিন্তু বল্গাহীন নয়। সে সুন্দর কিন্তু অরক্ষিত নয়। সে কর্মিষ্ঠা কিন্তু সে কখনোই অন্যের হাতের পুতুলটি নয়।
.
এমন আশ্চর্য সকল নসিহা ও উপদেশের একটি তরতাজা ফুলেল ডালি নিয়ে হাজির হয়েছি এবার আমরা, প্রিয় পাঠক আপনাদের শাহি অধ্যয়নের জ্ঞানপীঠে। মুহাম্মদ পাবলিকেশন বরাবরই প্রয়াস পেয়েছে এমন প্রজ্ঞাপূ্র্ণ হৃদয়-জাগানিয়া ও গঠনমূলক বইপুস্তক বোদ্ধা-পাঠকের সম্মানে হাজির করতে। ‘মেয়েটি আমার থাকবে কল্যাণময় উপদেশে পুণ্যময় আমলে’ শীর্ষক বইটিও অনুরূপ একটি বই।
.
যে বইয়ের অধিপাঠ আপনাকে নিরাশ করবে না কখনোই ইনশাআল্লাহ, এ আমরা নিঃশঙ্ক চিত্তে বলতে পারি।[/read]






PDF লোড হচ্ছে...