wellreach.shop

লেখাপড়া শেখার সহজ কৌশল

লেখক : ড. আব্দুর রহমান রাফাত পাশা

অনুবাদক : মাওলানা আশরাফুল হক

প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠাসংখ্যা : ৬৪, কভার : পেপারব্যাক

 মূল্য : ১০০

Original price was: 100.00৳ .Current price is: 50.00৳ .

সারসংক্ষেপ:

আমাদের জীবনের প্রথম ও মৌলিক একটি অংশ প্রাতিষ্ঠানিক পড়াশোনার জীবন। বেশির ভাগ মানুষের জীবনই এই পড়াশোনার রোডম্যাপ ধরে এগিয়ে চলে। সবাই যে পড়ে এমন না, কিন্তু আমাদের জীবন-বাস্তবতা ও পৃথিবীর প্রায়োগিক নিয়মে পড়াশোনার কোনো বিকল্প নেই। জ্ঞানার্জনের প্রথম ও অপরিহার্য পথ হিসেবেও পড়ালেখাকে প্রথম সারিতে রাখা যায়। তবে যুগ পরিবর্তনের সাথে সাথে পড়ালেখার নিয়ম, শিক্ষাবর্ষ, সার্টিফিকেটের ধরন সব কিছুই প্রতিনিয়ত বদলাচ্ছে। এর সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে আমাদের ভাবনা ও রুটিনপদ্ধতিরও বিরাট অংশ। সহজ কথায় বলা যায়, আমরা এখন প্রাতিষ্ঠানিক ক্লাস-সিস্টেমে নির্দিষ্ট টাইমফ্রেম ও রুটিনমাফিক সময়ের কাছে বন্দি। ফলে আমাদের পড়ালেখাসংক্রান্ত সময় ও ফিজিক্যাল অবস্থাও একটা নির্দিষ্ট অনুভূতির কাছাকাছি থাকে। এ সমস্ত বিষয়-আশয়কে উপলব্ধি করে নবীন ছাত্রদের জন্য ড. আব্দুর রহমান রাফাত পাশা রাহি. লিখেছেন ‘লেখাপড়া শেখার সহজ কৌশল’। মোট ৯টি পরিচ্ছেদে ড. আবদুর রহমান রাফাত পাশা লেখাপড়া শেখার এমনসব সহজ কৌশল বলে দিয়েছেন যা পড়ার পর সত্যিই কারো মনে হতে লেখাপড়া ব্যাপারটা আসলে সহজই, কেবল দরকার নির্দিষ্ট কিছু রুটিনমাফিক বিষয়কে একনিষ্টভাবে ফলো করা।